শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ক্ষমতার অপব্যবহার, অসদাচরণ এবং অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন জানান, দিদারুল আলম জনপ্রতিনিধি থাকার সময় ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৮২ লাখ ৪৯ হাজার ৫০১ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখল করেছেন। এছাড়া তার নামে খোলা ২০টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৪৭৫ কোটি ৯৮ লাখ ২৭ হাজার ৬৪৩ টাকা জমা এবং ৪৭২ কোটি ৯০ লাখ ৫৬ হাজার ১৯৫ টাকা উত্তোলন করা হয়েছে। এতে মোট ৯৪৮ কোটি ৮৮ লাখ ৮৩ হাজার ৮৩৮ টাকা হস্তান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করার অভিযোগ রয়েছে।

এছাড়া দিদারুল আলমের স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম স্বামীর সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে জড়িত থাকায় তার বিরুদ্ধেও মামলা দায়েরের সিদ্ধান্ত হয়েছে।

মামলার সিদ্ধান্ত অনুসারে, দিদারুল আলম ও তার স্ত্রী মোসা. ইসমাত আরা বেগমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারা অনুযায়ী মামলা দায়ের করা হবে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

ম্যাচের ৯৫ মিনিটে গোল করে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল...

প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে : চসিক মেয়র

প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি তা মানবকল্যাণে ব্যবহার নিশ্চিত করার ওপর...