শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের রুপগঞ্জ থেকে ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

র‍্যাব-১১, নারায়ণগঞ্জ, র‍্যাব-৯, সিলেট এবং জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর  বুধবার দুপুরে সিলেট জেলার গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ও ২০ মামলার আসামি রিয়াজুল ইসলাম ওরফে শুটার রিয়াজ(২৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত আসামি রিয়াজুল ইসলাম শুটার রিয়াজ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে। ঐ দিন দুপুরে শুটার রিয়াজ জাফলং বেড়াতে যায়।

এ সময় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান সনাক্তপূর্বক র‍্যাব-৯, সিলেটকে অবহিত করলে র‌্যাব-৯, সিলেট ও জেলা পুলিশ সিলেট এর একটি যৌথ আভিযানিক দলের সদস্যরা তাকে ধরতে চেষ্টা করেন। এসময় শুটার রিয়াজ কৌশলে তার প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতার এর পরপরই শুটার রিয়াজের ব্যবহৃত অস্ত্রের সন্ধানে মাঠে নামে র‌্যাব-১১। এরই প্রেক্ষিতে শুটার রিয়াজের সম্ভাব্য বিভিন্ন আস্তানায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকা হতে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। উদ্ধারকৃত ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল এর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...