শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চসিক মেয়রের সাথে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ৩ শিক্ষার্থীর সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চীনে অনুষ্ঠিত জনপ্রিয় মার্শাল আর্ট তায়কোয়ান্দো আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে বাংলাদেশের ৩ শিক্ষার্থী। তারা তিনজনই চট্টগ্রামের কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। এর মধ্যে উম্মে সাইরা তানসি স্বর্ণপদক, বৃন্তিদেবী দুষ্টু রৌপ্যপদক, সারমিন আক্তার ব্রোঞ্জ পদক পেয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) পদকজয়ী শিক্ষার্থীরা চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের সাফল্য তুলে ধরে এবং ভবিষ্যতে বাংলাদেশকে আরো বড় পদক এনে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

সাক্ষাৎকালে মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করা সম্ভব। এই অর্জন শুধু চট্টগ্রামের নয়, বরং সমগ্র বাংলাদেশের গৌরব। সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবিষ্যতেও ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় মেয়র বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ব্যক্তিগত তহবিল থেকে পুরস্কার এবং সংবর্ধনার ঘোষণা দেন।

উল্লেখ্য, চীনের নিংবো শহরে গত ১৬-১৭ আগস্ট অনুষ্ঠিত এশিয়া ওপেন আইটিএফ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ ২০২৫ প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনজন শিক্ষার্থী পদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।

প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইটিএফ প্রেসিডেন্ট গ্র্যান্ডমাস্টার চোই জং হোয়া। এ সময় আরও ৯ দেশের আইটিএফ প্রেসিডেন্ট ও কোচ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ছিল অস্ট্রেলিয়া, কিরগিজস্তান, নেপাল, মালয়েশিয়া, রাশিয়া ফেডারেশন, বাংলাদেশ এবং পোল্যান্ড।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

ম্যাচের ৯৫ মিনিটে গোল করে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল...

প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে : চসিক মেয়র

প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি তা মানবকল্যাণে ব্যবহার নিশ্চিত করার ওপর...