রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নেদারল্যান্ডসের তৃতীয় টি-টোয়েন্টি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৃষ্টিতে বাংলাদেশ-নেদারল্যান্ডস তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হয়েছে। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৮ এবং ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩ ওভারে ৩৯ রান যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও অধিনায়ক লিটন দাস। এরমধ্যে ইনিংসের তৃতীয় ওভারে ৩টি চার ও ১টি ছক্কায় ২২ রান তুলেন লিটন। চতুর্থ ওভারের শুরুতেই আউট হন ৮ বলে ২টি চারে ১২ রান করা সাইফ।

পঞ্চম ওভারের প্রথম বলের পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ৩৫ মিনিট পর আবারও শুরু হয় খেলা। অষ্টম ওভারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১৪টি অর্ধশতকের রেকর্ড গড়েন তিনি।

নবম ওভারে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ১৪ বলে ৯ রান করে সাজঘরের পথ ধরেন তাওহিদ হৃদয়। দ্বিতীয় উইকেটে লিটনের সাথে ৩২ বলে ৩৮ রানের জুটি গড়েন হৃদয়।

দলীয় ৭৭ রানে হৃদয় ফেরার শামিম হোসেনকে নিয়ে ৩৫ বলে ৪৪ রানের জুটি গড়েন লিটন। রেকর্ড হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টায় ব্যক্তিগত ৭৩ রানে আউট হন লিটন। ৪৬ বল খেলে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

১৫তম ওভারে লিটন ও শামিম ফেরার পর বাংলাদেশকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাকের আলি ও নুরুল হাসান। পঞ্চম উইকেটে জাকের-নুরুল ২৩ বলে ৪২ রান যোগ করার পর বৃষ্টিতে রাত ৮টা ৩১ মিনিটে বন্ধ হয় খেলা। এসময় ১৮.২ ওভারে ৪ উইকেটে ১৬৪ রান তুলেছিল বাংলাদেশ।

বৃষ্টি অব্যাহত থাকায় শেষ পর্যন্ত রাত ৯টা ৪২ মিনিটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

১টি করে চার-ছক্কায় জাকের ১৩ বলে ২০ এবং ২টি ছক্কায় নুরুল ১১ বলে ২২ রানে অপরাজিত থাকেন। নেদারল্যান্ডসের কাইল ক্লাইন ৩ উইকেট নেন।

তিন ম্যাচে ১৪৫ রান করে সিরিজ সেরা হন বাংলাদেশের লিটন।

এই বিভাগের সব খবর

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন ফ্যামিলি কার্ডের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে রাজস্থলী উপজেলার ৩ নং...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং নেতা’ ওয়াকিল হোসেন ওরফে বগা। রবিবার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ...

সর্বশেষ

রাঙ্গামাটিতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

জেলার রাজস্থলী উপজেলায় আজ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন...

আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে সন্ত্রাসী বগা

আদালতে আত্মসমর্পণ করেছেন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও...

ড. ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন...

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

হালিশহরে শেখ হাসিনা ঐক্য পরিষদের সভাপতি গ্রেপ্তার

নগরীর হালিশহরের পিসি রোড এলাকা থেকে শেখ হাসিনা ঐক্য...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...