শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না : ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, দেশে আর আগের মতো অনিয়মের নির্বাচন হবে না। সকল পক্ষের সহযোগিতায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) সংশোধনী নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি পূর্ববর্তী নির্বাচনের অনিয়ম প্রসঙ্গে বলেন, ‘আপনি যে ইলেকশনের কথা বলছেন, সেই নির্বাচনে সম্ভবত ভোটারও ছিল না। যে ভোটার লাইন আমরা দেখেছি, সেটিও প্রকৃতপক্ষে ভোটারদের লাইন ছিল না। সেই নির্বাচনে হয়তো ভোটকেন্দ্রের ভেতরে প্রার্থীর এজেন্টও ছিল না, সাংবাদিকদের উপস্থিতিও ছিল না, এমনকি পর্যবেক্ষকরাও ছিলেন না। আমাদের দৃঢ় প্রত্যয়-ইনশাআল্লাহ, সেই ধরনের নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘এই নির্বাচনে সর্বপ্রথম চোখ হবে ভোটারের নিজের। এরপর ভোটারের এজেন্ট। সহযোগী হিসেবে থাকবেন সাংবাদিক ও পর্যবেক্ষকরা। আমাদের উদ্দেশ্য একটাই—ভোটকক্ষে ভোটার যেন সুশৃঙ্খলভাবে, নির্ধারিত সময়ে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, নির্বাচন কমিশনের কাজ শুধু অনিয়মকারীকে ধরা নয়, বরং পুরো প্রক্রিয়াটিকে সঠিকভাবে, শান্তিপূর্ণভাবে এবং গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করা।

তিনি বলেন, ‘আমাদের কাজ শুধু চোর ধরা নয়। আমাদের কাজ হলো নির্বাচন প্রক্রিয়াকে এমনভাবে পরিচালনা করা, যাতে জনগণ নির্ভয়ে ভোট দিতে পারেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয়।’

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...