বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

পটিয়ায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো নারীকে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের পটিয়ায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো এক নারীকে। আহত আমেনা খাতুন (৫০) কে পটিয়া হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় একটি চলাচলের পথে কংক্রিট রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতন্ডা হয়। এসময় একই এলাকার প্রতিপক্ষের লোক আমেনা খাতুনকে গরম পানিতে শরীর ঝলসে দেন।

এ সময় দু’পক্ষের মধ্যে মারামারি হয়। মুমুর্ষ অবস্থায় আমেনা খাতুনকে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন।

আমেনা খাতুনের পুত্র মোহাম্মদ আসাদ জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার মাকে প্রতিপক্ষের লোকজন গরম পানি ঢেলে পুরো শরীর ক্ষত করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের ৬ তলায় আমার মা ভর্তি রয়েছে। তার শরীরের অধিকাংশ পুড়ে গেছে।

পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামান জানান, রাতে ঘটনাটি জানার পর পুলিশ পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাতে পরিচয়পত্র...

এবার ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, প্রশ্ন ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে আমরা বাজেটের মডেলটা একটু পরিবর্তন করার চেষ্টা করছি। মানে পুরনো বাজেটের সেই ফরমেট থেকে বেরিয়ে...

সর্বশেষ

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ফের চালুর ঘোষণা ভারতের

দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য...

প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কম সময়ের মধ্যে...

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্প: ৩২ জন নিহত, আহত ৭০০

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ৩২ জনের...

বাংলাদেশে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক...

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামকে অনুদান

মোরশেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম...