শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারার সময় বাড়লো আরো ২৪ ঘণ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট বাজারের পূর্ব প্রান্ত থেকে রেলগেট পর্যন্ত সড়কের উভয় পাশের এলাকায় জারি থাকা ১৪৪ ধারার সময় আরো ২৪ ঘণ্টা বাড়ানো হয়েছে।

আজ সোমবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘জনশৃঙ্খলা রক্ষা, জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে ১৪৪ ধারা জারির মেয়াদ ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৪৪ ধারা চলাকালে ওই এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার, গণজমায়েত, অস্ত্র বহন এবং পাঁচজনের বেশি লোক একত্রে অবস্থান করা সম্পূর্ণ নিষিদ্ধ।’

এর আগে শনিবার রাতে চবি’র এক ছাত্রীকে হেনস্তার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এরপর রোববার দুপুরে হাটহাজারীর ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এক আদেশে রোববার দুপুর ২টা থেকে আজ সোমবার রাত ১২টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারার আদেশ জারি করেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চপর্যায়ের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল

ম্যাচের ৯৫ মিনিটে গোল করে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল...

প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগাতে হবে : চসিক মেয়র

প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি তা মানবকল্যাণে ব্যবহার নিশ্চিত করার ওপর...