শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

বিএনপিকে ধ্বংস করার চেষ্টা বারবার হয়েছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপিকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলটি দীর্ঘ সংগ্রাম করেছে।’

তিনি বলেন, ‘বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছে, লড়াই করছে। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করার। কিন্তু বিএনপি ফিনিক্স পাখির মতো প্রতিবার জিয়াউর রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ নিয়ে জেগে উঠেছে।’

আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই দিনটি বিএনপির জন্য যেমন তেমনি সারাদেশের মানুষের জন্যও গুরুত্বপূর্ণ। কেননা, দলটি গঠনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তা অনস্বীকার্য।’

তিনি উল্লেখ করেন, বিএনপি এ দেশের রাজনীতি ও অর্থনীতিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে এবং একদলীয় শাসন ব্যবস্থা থেকে জিয়াউর রহমান আবার বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছেন।

বিএনপির মূল আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমান খুবই অল্প সময়ের মধ্যে রাজনৈতিক পরিবর্তন এনেছিলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। একই সঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি প্রবর্তন করেছিলেন, যার ফলে অর্থনীতিতে আমূল পরিবর্তন এসেছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গত ১৫ বছর যে সংগ্রাম করেছে, নির্বাসিত অবস্থায় নেতৃত্ব দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে, এক হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহর রহমতে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা সেই ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি।’

বিএনপি মহাসচিব বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রধান লক্ষ্য ছিল বিএনপিকে ধ্বংস করা, নিশ্চিহ্ন করে দেয়া। কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমত ও জনগণের ভালোবাসায় সিক্ত রাজনৈতিক দল বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা আজ নিজেই দেশ ছেড়ে পালিয়েছে।

তিনি আরো বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণের অকৃত্রিম ভালবাসা আছে বলেই বিএনপিকে নিশ্চিহ্ন করার স্বপ্ন অধরাই থেকে গেছে ফ্যাসিস্ট হাসিনার। ‘

বিএনপি মহাসচিব বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার এবং নির্বাচন কমিশন এ ব্যাপারে দৃশ্যমান কার্যক্রম শুরু করেছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করছে। বিভিন্ন সংস্কার প্রস্তাবে একমত হয়েছে। আশা করি ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।

তিনি আরো বলেন, ‘তাই এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে, আগামী ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠুভাবে করতে সর্বোচ্চ সহযোগিতা করা।’

যেসব সংস্কার প্রস্তাব এসেছিল, সেসবে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণের সমর্থনের মধ্য দিয়ে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশে একদিকে রাজনৈতিক পরিবর্তন আনবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে, যা নিঃসন্দেহে বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...