রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কনটেইনার অপসারণে সেপ্টেম্বরে তিনটি নিলামের ঘোষণা চট্টগ্রাম কাস্টম হাউজের

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা কনটেইনার অপসারণে সেপ্টেম্বর মাসেই তিনটি পৃথক নিলামের ডাক দিয়েছে কাস্টম হাউজ। এর মধ্যে ৯ সেপ্টেম্বর ৫৮ লট, ২৮ সেপ্টেম্বর ৪১ লট এবং ৩০ সেপ্টেম্বর ১০১ লট পণ্য নিলামের দরপত্র আহ্বান করা হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. শফি উদ্দিন আজ  বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা যায়, এর আগেও একাধিক নিলাম অনুষ্ঠিত হয়েছে।

এবার শীতাতপ নিয়ন্ত্রণের যন্ত্র (এসি), কংক্রিট, সিমেন্ট ও কংক্রিট মিক্সচার লরিসহ বিভিন্ন গার্মেন্টস কারখানার উপকরণ ও পোশাক নিলামে তোলা হচ্ছে।

নিয়মিত নিলাম আয়োজনকে স্বাগত জানিয়ে নিলাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘কাস্টমসের এ উদ্যোগ ব্যবসা বান্ধব। কারণ দীর্ঘদিন ধরে পড়ে থাকা কনটেইনার শুধু স্থান দখল করছিল, ফলে আমদানিকারক ও রপ্তানিকারকরা ভোগান্তিতে পড়তেন। নিয়মিত নিলামের মাধ্যমে এই সংকট অনেকটা লাঘব হবে। এ ধরনের নিলাম আরও দ্রুত ও নিয়মিত করা হলে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম আন্তর্জাতিক মানে পৌঁছাতে সহায়ক হবে।’

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. শফি উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্দরে অব্যবহৃত অবস্থায় থাকা এসব কনটেইনার অপসারণ বন্দরের কার্যক্রম সচল রাখার জন্য অত্যন্ত জরুরি। নিলামের মাধ্যমে এগুলো দ্রুত নিষ্পত্তি করা গেলে বন্দরের জট কমবে এবং স্বাভাবিক কনটেইনার হ্যান্ডলিং প্রক্রিয়ায় গতি আসবে।’

তিনি জানান, সম্প্রতি চট্টগ্রাম বন্দরের কনটেইনার জট ও নিরাপত্তা ঝুঁকি কমাতে নিষ্পত্তিযোগ্য পণ্য দ্রুত নিলাম, ধ্বংসের লক্ষ্যে একটি ‘নিলাম কমিটি’ গঠন করা হয়েছে। নিলামের মাধ্যমে দীর্ঘদিন পড়ে থাকা কনটেইনার অপসারণের কাজ চলছে। নিলামের মাধ্যমে শুধু স্থান খালি হবে না, সরকারের রাজস্ব আয়ও বাড়বে।

এই বিভাগের সব খবর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। শরীরের ভারসাম্য রক্ষা, দাঁড়ানো, বসা ও চলাফেরার পাশাপাশি মেরুরজ্জু ও গুরুত্বপূর্ণ...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

সর্বশেষ

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা...

মেরুদণ্ডের সুস্থতা রক্ষায় সচেতনতার বিকল্প নেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মেরুদণ্ড...

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...