শনিবার, ২০ জুন ২০২৬

কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিল দাবি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিল ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।

এ সময় তারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মনছুর আলম পাপ্পীকে আইনের আওতায় আনার দাবি জানান।

শনিবার বিকেলে পূর্ব কালুরঘাটে বোয়ালখালীর সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় মো.সেলিম, মীর ইলিয়াছ, জাহেদ শাহরিয়ার, মো.সাজ্জাদ, শাহাদাত হোসেন জিকু, জাহাঙ্গীর আলম পারভেজ, মো. নাহিদ, মো.আজগর ও মো. আদনান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মনছুর আলম পাপ্পী ক্ষমতার প্রভাব খাটিয়ে কালুরঘাট ফেরিঘাট ইজারা নেন। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক হলেও ফেরিঘাট তার দখলে থেকে যায়। তার অনুসারিরা চাঁদাবাজি করে অন্য রাজনৈতিক দলের নামে চালিয়ে দেয়। আমরা শিগগির তার দখলে থাকা ফেরিঘাটের ইজারা বাতিল চাই।

তারা আরও বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতার বিরোধীতাকারী পলাতক মনছুর আলম পাপ্পীকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে কালুরঘাটে অবৈধভাবে কর্ণফুলী নদীর বালু উত্তোলন, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এই বিভাগের সব খবর

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের মুখে পড়েছে। সুইজারল্যান্ডে এ চুক্তি বাস্তবায়নসংক্রান্ত আলোচনা স্থগিত করা হয়েছে। একই সময়ে লেবাননে ইসরাইল ও...

সর্বশেষ

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...

কক্সবাজারে মাদকসেবিদের আস্তানায় অভিযান চালিয়ে ইয়াবা ও অস্ত্রসহ আটক ২

কক্সবাজার জেলা শহরে অস্ত্রধারী লোকজনের পাহারায় মাদকসেবনের সময় পুলিশ...