শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

রোহিঙ্গা ইস্যু কেবল কূটনীতির বিষয় নয়, এটি রাজনৈতিক বিষয়ও বটে : শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, রোহিঙ্গা ইস্যু শুধুমাত্র কূটনীতির বিষয় নয়; বরং ইস্যুটি রাজনীতিরও বটে।

আজ শনিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘রোহিঙ্গা রিফিউজি ক্রাইসিস : রিজিওনাল সিকিউরিটি রিস্কস, রিপ্যাট্রিয়েশন পাথওয়েজ, এণ্ড লাইভলিহুড চ্যালেঞ্জেস’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ আরও বলেন, আরাকান আর্মির মতো যারা রোহিঙ্গাদের মানবাধিকার ভঙ্গের মতো অপরাধে দায়ী, এদের বিরুদ্ধে বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক জায়গা থেকে ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুকে কূটনৈতিক জায়গার পাশাপাশি বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবেও উল্লেখ করেন।

শামা ওবায়েদের পাশাপাশি রোহিঙ্গা বিষয়ক প্যানেল আলোচনায় আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান, দ্য সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. ইমাদুল ইসলাম, আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ফাহিম হোসাইন, সেন্টার ফর বে অব বেঙ্গল স্টাডিজের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম, রিফিউজি রিলিফ এণ্ড রিপ্যাট্রিয়েশন কমিশনার (আরআরআরসি)-এর কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।

সাবেক রাষ্ট্রদূত তারিক আ করিম আশ্রয় শিবিরের সমস্যা নিয়ে বলেন, রোহিঙ্গাদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ আশ্রয় শিবিরে এত বেশি সংখ্যক রোহিঙ্গা এক জায়গায় থাকতে বাধ্য হচ্ছেন যে, একসময় তা হিতে বিপরীত ঘটতে পারে। এক জায়গায় কেন্দ্রীভূত করার বাইরে কীভাবে ইস্যুটির সমাধান করা যায়, তা আমাদের ভাবতে হবে।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...