শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জাপা নেতাদের গ্রেফতারের দাবিতে সিএমপি ঘেরাও

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকারী জাতীয় পার্টির কর্মী, হত্যাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দামপাড়াস্থ হেড কোয়ার্টার ঘেরাও করেছে গণঅধিকার পরিষদসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। সিএমপির পক্ষ থেকে আসামিদের গ্রেফতারের আশ্বাসে ঘেরাও কর্মসূচি শেষ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বেলা ২টায় তারা এ ঘেরাও কর্মসূচি পালন করে।

এর আগে ঢাকায় শুক্রবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে দলটি একই দিন রাতে ও শনিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। তারই অংশ হিসেবে শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম নগরের ষোলশহর ২নং গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক ব্লকেড কর্মসূচি পালন করা হয়।

বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সড়ক ব্লকেড কর্মসূচি চলাকালে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সিডিএ এভিনিউর জিইসি, ষোলশহর রেল স্টেশন, মুরাদপুর, বায়েজিদ বোস্তামী সড়কের টেক্সটাইল মোড় পর্যন্ত সড়কে কয়েকশত গাড়ি আটকা থাকে। বাস, টেম্পো ও অন্যান্য পরিবহনের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ২ নং গেট মোড়ের সমাবেশ শেষে দামপাড়া পুলিশ লাইন্স সিএমপি কার্যালয় ঘেরাও করে। এসময় তারা চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি সোলায়মান আলম শেঠসহ বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নুরুল হক নুরের ওপর হামলাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। যদি দাবি পূরণ না হয় আমরা কঠোর কর্মসূচি পালন করবো। এতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এর জন্য সরকার ও প্রশাসন দায়ী থাকবে। আমরা এ বিষয়টি জানিয়ে দিতে এখানে ঘেরাও কর্মসূচি পালন করেছি।’

ঘেরাও কর্মসূচি চলাকালে ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে আশ্বস্ত করেন সিএমপির ডিসি (দক্ষিণ) আমিরুল ইসলাম। এরপর ঘেরাও কর্মসূচি শেষ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ স্থায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন আকাশ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কামরুন নাহার ডলি, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা লোকমান হোসেন, এবি পার্টির স্থায়ী কমিটির সদস্য লোকমান হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর সমন্বয়ক রিদোয়ান সিদ্দিকী, সদস্য নুসরাত জাহান পিন্টি, জাতীয় নাগরিক পার্টি সদস্য আজগর আলীসহ বিভিন্ন সংগঠনের ছাত্র প্রতিনিধিরা।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...