সোমবার, ২৯ জুন ২০২৬

৪ থেকে ১০ জুন চট্টগ্রাম মহানগরে চলবে করোনার বুস্টার ডোজ সপ্তাহ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরের ৪১টি ওর্য়াডে আগামী ৪ জুন থেকে ১০ জুন পর্যন্ত করোনা প্রতিরোধে কোভিড ভ্যাকসিন বুষ্টার ডোজ সপ্তাহ উদযাপন করা হবে। এই টিকা কার্যক্রম চলবে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
টিকার বুস্টার ডোজ উপলক্ষে ৪১টি ওয়ার্ডে ২টি করে কেন্দ্র স্থাপন করা হবে। তবে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে কেবলমাত্র ৩টি কেন্দ্র স্থাপন করা হবে। প্রতি কেন্দ্রে কমপক্ষে ৩০০ জনকে ভ্যাকসিন (বুস্টার ডোজ) দেওয়া হবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুষ্টার ডোজ নিতে পারবেন।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর থেকে তদুর্ধ্ব সকল নাগরিক তৃতীয় ডোজ বা বুষ্টার ডোজ কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন। দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পর বুষ্টার ডোজ নেওয়া যাবে। বুষ্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলমান থাকবে।’
সভাপতির বক্তব্যে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুষ্টার ডোজ নিতে হবে। এই কর্মসূচীকে সফল করতে প্রতি ওয়ার্ডে মাইকিং এবং জুমার নামাজে প্রতিটি মসজিদের ইমাম-খতিবের মাধ্যমে এলাকার নাগরিকদের জানাতে হবে।
সভায় বক্তব্য রাখেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, স্বাস্থ্য ষ্টান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, ছালে আহম্মদ চৌধুরী, সলিমউল্লাহ বাচ্ছু, মো. শফিউল আলম, মো.শফিকুল ইসলাম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, মো. নুরুল আলম শেখ, জাফরুল হায়দার চৌধুরী, মো. আবদুল মান্নান, আবদুল বারেক, সংরক্ষিত মহিলা কাউন্সিলর নীলু নাগ, আনঞ্জুমান আরা, ফেরদৌসি আকবর, হুরে আরা বেগম, তছলিমা বেগম, জাহেদা বেগম পপি, সচিব খালেদ মাহমুদ প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...