সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে হাজী আব্দুস সামাদকে পুনরায় দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা।
আগামী (২ সেপ্টেম্বর )উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে, নির্বাচন কমিশন গঠন করে , ৫টি পদের মনোনয়ন ফরম বিতরণ করা হয়।
পদগুলো হলো, সভাপতি, সহসভাপতি, সাঃ সম্পাদক, সহ সাঃ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক। এতে যাঁরা আগ্রহী পদপ্রার্থী , তাঁরাই বিভিন্ন পদের মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। এরমধ্যে মোশাহিদ আলমেই সভাপতি পদের মনোনয়ন ফরম সংগ্রহ করেন, আর কেউ এ পদের ফরম সংগ্রহ করেননি।অপরদিকে সাঃ সম্পাদক পদে চারজন নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। তাদের মধ্যে হাজী আব্দুস সামাদ একজন।
জানাযায় হাজী আব্দুস সামাদ,দলের একজন নিবেদিতপ্রাণ, পরিশ্রমী এবং সৃজনশীল সংগঠক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। পূর্বেও সফলভাবে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে তিনি উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ৫ নম্বর সদস্য।
উত্তর শ্রীপুর ইউনিয়ন যুবদলের সহ ধর্ম সম্পাদক তৌহিদ নূর শাহ বলেন, হাজী আব্দুস সামাদ ভাই রাজনীতিকে ব্যবহার করেননি, বরং রাজনীতির জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তিনি কর্মীবান্ধব, নিরহংকারী, সংগঠনে গতিশীলতা আনতে পারদর্শী। তাই আমরা তাঁকেই আবার সাধারণ সম্পাদক হিসেবে চাই।
ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক পদ প্রত্যাশী হাজী আব্দুস সামাদ প্রতিবেদককে জানান,গত ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে স্থলাভিষিক্ত, ২০১৭সালে তাহিরপুর উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। বর্তমান ইউনিয়ন আহবায়ক কমিটির ৫নং সদস্য হিসেবে রয়েছেন।
এছাড়াও,দলীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার দায়ে ,২০১৮ সালে আওয়ামী লীগের করা নাশকতা মামলার আসামি হয়েছেন। ১নং মামলার ১৫২নাম্বার আসামি তিনি। বিগত ১৫/১৬ বছর বিএনপির ডাকা সকল আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, যাহা উপজেলার নেতৃবৃন্দ অবগত আছেন।
আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম সংগ্রহের পর আমার নাম ঘিরে নেতা কর্মীদের মাঝে ইতিবাচক সাড়া পেয়েছি। এখন স্থানীয় ও সিনিয়র নেতৃবৃন্দ এর চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।।
