শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে ব্যবসায়ী আলী আহমদ ও মিলনের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলী আহমদ ও মিলন মিয়া’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে  তাহিরপুর বাজারে স্থানীয় একটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন- আলী আহমদ ও ব্যবসায়ী মিলন মিয়া তিনি বলেন, আমি  দীর্ঘ দিন ধরে তাহিরপুর উপজেলায় সম্মানের সাথে ব্যবসা ও সমাজসেবা মূলক কর্মকাণ্ড করে আসছি।

আমরা গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, আমরা লোক মুখে শুনতে পারি গত দুইদিন পূর্বে তাহিরপুর সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রামের তানিম আহমদ লিংকন ও লক্ষীপুর গ্রামের হাফিজ উদ্দিনের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘটিত হয়। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে গতকাল (২৭আগস্ট) পূর্ব শুত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আমি আলী আহমদ ও মিলন মিয়াকে জড়িয়ে তাহিরপুর থানায় তানিম আহমদ লিংকন নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। এবং আমাদের ও আমাদের পরিবারের সম্মান বিনষ্ট করতে বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা তথ্য দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংবাদ প্রকাশ করা হয়। যা আমাদের পরিবারকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

যে আমাদের সম্মানহানীর চেষ্টা করে অপপ্রচার চালাচ্ছে সেই তানিম আহমদ লিংকন মূলত সে নিজেই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। সে একজন নিয়মিত মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। যা সামাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অবগত আছেন।

আমরা জোর দিয়ে বলতে চাই, এ ধরনের অভিযোগ ও সংবাদ প্রকাশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমরা মনে করি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যাতে সমাজসেবামূলক কার্যক্রম ও ব্যবসায়িক সুনাম বিনষ্ট করা হয়।
আমাদের দাবি:
১.মিথ্যা মামলা ও অভিযোগগুলো অবিলম্বে তদন্ত সাপেক্ষে বাতিল করার দাবি জানাই।
২. বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি।
৩.প্রশাসনের প্রতি অনুরোধ, প্রকৃত ঘটনা তদন্ত করে সত্যতা যাচাইয়ের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। গণমাধ্যম কর্মীদের কাছে অনুরোধ করছি—আপনারা যেন যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রচার করেন এবং কারও মিথ্যা তথ্যের ফাঁদে পা না দেন।
শেষে আবারও বলছি, আমরা ন্যায়বিচার ও সত্য প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ ধরনের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যবসায়ী আলী আহমদ ও মিলন মিয়া এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের ঘোষণা দেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...