সোমবার, ১৫ জুন ২০২৬

চাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) বাধ্যতামূলক করা হয়েছে। ডোপ টেস্টে পজিটিভ আসা কেউ প্রার্থী হতে পারবেন না। মনোনয়নপত্র জমা দেওয়ার সঙ্গে ডোপ টেস্টের ফলও দিতে হবে।

চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বলেন, চাকসুর তফসিলে ডোপ টেস্টের কথা উল্লেখ করা হয়নি। তবে ডোপ টেস্টের ফল জমা দিতে হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ডোপ টেস্টের ফলাফল শুধু প্রার্থী জানতে পারবেন, অন্য কাউকে জানানো হবে না। এটি গোপন থাকবে। মনোনয়নপত্র নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে এ পরীক্ষা করাতে হবে। এক্ষেত্রে ৩৭৫ টাকা ফি দিতে হবে প্রার্থীকে। হল সংসদের মনোনয়ন ফরমের জন্য ২০০ টাকা ও কেন্দ্রীয় সংসদের ফরমের জন্য ৩০০ টাকা করে দিতে হবে প্রার্থীদের। অর্থাৎ প্রার্থী হতে একজন শিক্ষার্থীকে ৫৫০ থেকে ৬৫০ টাকা দিতে হবে। ডোপ টেস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যে ফলাফল জানানো হবে।

কমিশনের সদস্যসচিব এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ডোপ টেস্ট ও মনোনয়নপত্রের ফি পরিবর্তন হতে পারে। কোনো শিক্ষার্থী যদি কোনো ওষুধ খাওয়ার জন্য ডোপ টেস্ট পজিটিভ হয় তাহলে আমরা তার এ ফল বিবেচনা করব। এর বাইরে চাকসুু সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

এই বিভাগের সব খবর

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। ‘আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে’ এ সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

সর্বশেষ

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...