বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা!

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নে সকল ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে,উদ্ভূত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে জেলা ম্যাজিস্ট্রেটের পূর্বানুমতি ছাড়া দাঁতমারা ইউনিয়নে কোনো ধরনের মিছিল, সভা বা সমাবেশ করা যাবে না। আরো উল্লেখ থাকে যে,এলাকার সার্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের মন্দাভাবসহ সবকিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো ধরনের সভা বা সমাবেশ করার আগে প্রশাসনের অনুমতি নিতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন,উদ্ভুত পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর পূর্বানুমতি ব্যাতিত ২ নং দাঁতমারা ইউনিয়ন এলাকায় সকল ধরনের মিছিল, সভা, সমাবেশ নিষেধ করা হল। উল্লেখ্য , গত ২৫ আগস্ট বিকেলে দাঁতমারা ইউনিয়নে একটি মানববন্ধনকে কেন্দ্র করে বি এন পির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতেই এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

এই বিভাগের সব খবর

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি এই কারখানা পরিদর্শন...

সর্বশেষ

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...

টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও...

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত...