শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে বিজিবির শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম

শ্যামল রুদ্র রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় জোন (৪৩ বিজিবি) কর্তৃক শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কৃষি উপকরণ, ঢেউটিন, শিক্ষা সামগ্রী, চিকিৎসা ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত রামগড় উপজেলার বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালিত হয়। এদিন কৃষকদের মাঝে স্প্রে মেশিন, কোদাল, হাইব্রিড বীজ ও কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি অসহায় পরিবারের বসতঘর নির্মাণের জন্য চার বান্ডিল ঢেউটিন দেওয়া হয়। খাগড়াবিল ও সোনাইপুল মাদ্রাসার জন্য হস্তান্তর করা হয় চারটি সিলিং ফ্যান ও চারটি হোয়াইট বোর্ড। দরিদ্র মানুষের মাঝে চিকিৎসা ও নগদ আর্থিক সহায়তা বিতরণের পাশাপাশি মসজিদের জন্য সরবরাহ করা হয় একটি আইপিএস। এছাড়া অন্তুপাড়া জুনিয়র হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, পিএসসি। তিনি সহায়তা সামগ্রী বিতরণ শেষে বলেন, “সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ ও পাহাড়ি-বাঙালি সম্প্রীতি রক্ষার পাশাপাশি রামগড় জোন স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। শুক্রবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

সর্বশেষ

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...