রবিবার, ১৪ জুন ২০২৬

চট্টগ্রামে করোনায় রেকর্ড শনাক্ত ১৪৬৬, মৃত্যু ৯

- Advertisement -
Single page 1st Paragraph

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে করোনা ভাইরাসের সব রেকর্ড ভেঙে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৬৬ জন, যা এ পর্যন্ত সর্বোচ্চ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ৮১ হাজার ২১৭ জন। ৩০ জুলাই, শুক্রবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিলো ১ হাজার ৩১৫ জন।
জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৯২৩ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ১০৮৫ জন এবং বিভিন্ন উপজেলার ৩৮১ জন রয়েছেন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৭ জনের নমুনা পরীক্ষা করে ১৪০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ২৯৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৭ জনের শরীরে করোনার অস্থিত্ব মিলেছে।
এছাড়া শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২৩ জনের নমুনা পরীক্ষা করে ৮২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল) ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৬৮৯ জনের নমুনা পরীক্ষায় ৩৭৯ জন, এন্টিজেন টেস্টে ৯০১ জনের নমুনা পরীক্ষায় ৩২৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৩ জনের নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয় নি।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ৯ জনের মধ্যে ৫ জন নগরের বাসিন্দা, বাকি ৪ জন নগরের বাইরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫৭৪ জন চট্টগ্রাম নগরের। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৩৮৪ জন।
এর আগে মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রামে সর্বোচ্চ ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছিল। বুধবার (২৮ জুলাই) চট্টগ্রামে করোনায় ১৭ জনের মৃত্যু হয়। এ সময় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছিল ৯১৫ জন।

এই বিভাগের সব খবর

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। রোববার (১৪ জুন) বিষয়টি...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রাঃ)'র চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে "ইলমে দ্বীন ও সুন্নিয়ত...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। ১৩ জুন উপজেলার গহিরা হেঁয়াকো সড়কের নানুপুর বাজারের উত্তর পাশে হাবিব মুন্সি মার্কেটের সামনে এ...

সর্বশেষ

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।...

ইলমে দ্বীন ও সুন্নিয়ত প্রচার প্রসারে আল্লামা “সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ:) এর অবদান” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী মুফতিয়ে আজম শাইখুল ইসলাম শাহছুফি...

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পারভিন(৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।...

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...