শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া পিস্তল ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বাগেরহাটের মোংলা থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয় বলে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন, বাগেরহাটের মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল জলিলের ছেলে এন. এইচ. মানিক (৪২) ও একই থানার আবদুল মোতালেবের ছেলে মো. কামাল (৪৩)।

ডিবি জানায়, গ্রেফতার এন. এইচ. মানিক চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় থাকেন। গত মঙ্গলবার ইপিজেড থানার মাইলের মাথা ডাস্টবিন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার কাছে ইপিজেড থানা থেকে লুণ্ঠিত একটি পিস্তল রয়েছে। তবে, সেটি তিনি বাগেরহাটের মোংলায় এক বন্ধুর কাছে রেখেছেন। তাকে সঙ্গে নিয়ে ডিবি বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে মানিকের বন্ধু কামালকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ইপিজেড থানার লুট হওয়া একটি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়।

মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ইপিজেড থানা থেকে ৭.৬২ বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। গ্রেফতার কামালের হেফাজত থেকে সচল ৭.৬২ বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তাদের দু’জনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...