রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১২ অক্টোবর

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১২ অক্টোবর এ নির্বাচনের ভোট গ্রহণ হবে। বৃহস্পতিবার(২৮ আগস্ট) বেলা ৩টার দিকে চবির সমাজবিজ্ঞান অনুষদে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ করা শুরু হবে ১৪ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর থেকে মনোনয়ন জমা নেওয়া শুরু হবে। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র নেওয়া যাবে। এই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে ১৮ সেপ্টেম্বর। এরপর ২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এটি প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে তিনটা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।
এরপর ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরপরই ভোট গণনা শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের অনিশ্চয়তা ছিল এই প্রশাসন চাকসু নির্বাচন দিবে কিনা, অনিশ্চয়তা হওয়ারই কথা কারণ প্রশাসন যায় প্রশাসন আসে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক ভাবে কথা বলার জায়গা, গণতন্ত্র চর্চা করার জায়গা চাকসু নির্বাচন পায়নি। তিনি আরো বলেন, আমরা এই তফসিল অনুযায়ী নির্বাচন দিতে বদ্ধপরিকর।চাকসু নীতিমালা নিয়ে যারা দাবি তুলেছে আমরা প্রশাসন তাদের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি নির্বাচন পরিচালনা করার জন্য সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এছাড়াও তফসিল ঘোষণার এ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ তৈয়ব চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব প্রমুখ। চাকসু নির্বাচন কমিটির সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। নিয়মিত হওয়ার কথা থাকলেও এতদিনে মাত্র ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর নানা সময় সাময়িক ঘটনা, সংগঠনগুলোর সংঘর্ষ, সহিংস পরিস্থিতি এবং উপযুক্ত পরিবেশের অভাবে আর নির্বাচন হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯টি অনুষদে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউট রয়েছে। শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫১৫। শিক্ষার্থীরা প্রত্যাশা করেন চাকসু যেন, তাদের অধিকার রক্ষা, একাডেমিক ও আবাসন সমস্যার সমাধান, ক্যাম্পাসে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাংস্কৃতিক-সামাজিক কার্যক্রমে নেতৃত্ব দেয়। পাশাপাশি চাকসু যেন দলীয় রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হিসেবে কাজ করে।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...