শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে অবৈধ সিগারেট ও নকল আকিজ বিড়ি জব্দ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল আকিজ বিড়ি জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। বুধবার (২৭ আগস্ট) বিকালে টরকী বন্দরের কয়েকটি দোকানে এ অভিযান পরিচালনা করে বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট ও বিড়ি বিক্রয় করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার টরকী বন্দরের হিরা লাল বণিক, তমাল স্টোর, বিসমিল্লাহ স্টোরসহ কয়েকটি দোকানে অভিযান চালায় বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অভিযানকালে হিরালাল বণিকের দোকানের দোতলায় টিনের চালের কার্নিশে লুকিয়ে রাখা জাল ও নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং নকল ব‍্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়। এসময় বাজারের ব‍্যবসায়ীগণ একজোট হয়ে অভিযানে বাধা প্রদান করে।

উক্ত অভিযানে চার হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত হলিউড সিগারেট এবং দশ হাজার শলাকা ⁠নকল ব‍্যান্ডরোলযুক্ত আকিজ বিড়ি জব্দ করা হয়।

বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট ও নকল বিড়ি জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য জব্দ দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট ডিপ্লোমা ইন অফথ্যালমোলজি কোর্সের প্রথম ব্যাচ সম্পন্ন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে জুলাই ২০২৪ সেশনে চট্টগ্রাম লায়ন্স...