শনিবার, ২৭ জুন ২০২৬

চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই : ধর্ম উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

আজ বুধবার রেল ভবনে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ে জমি হস্তান্তর অনুষ্ঠান শেষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রাজধানীর খিলক্ষেতে একটি মন্দির ও দু’টি মসজিদে জমি বরাদ্দ দিয়ে বাংলাদেশ রেলওয়ে যে দৃষ্টান্ত  স্থাপন করল এটা বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে।

তিনি বলেন, একই স্থানে মসজিদ ও মন্দিরের জন্য জমি প্রদানের ঘটনা প্রমাণ করে বাংলাদেশ একটি সম্প্রদায়িক সম্প্রীতির দেশ।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে সবাই নিজ-নিজ ধর্মের অনুশাসন পালন করবে। কেউ কারো জন্য বাধা হয়ে দাঁড়াবে না।

আ ফ ম খালিদ হোসেন বলেন, সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সনাতন ধর্মাবলম্বীদের একটি পুরনো তীর্থস্থান। সেখানে মসজিদ নির্মাণ অথবা কালেমা খচিত পতাকা স্থাপনের কোনো চিন্তাভাবনা সরকারের নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাল্পনিক ঘটনা শুনে কেউ যদি এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে তাহলে সরকার তা কঠোর হাতে দমন করবে।

উপদেষ্টা বলেন, চন্দ্রনাথ মন্দিরে ইতিমধ্যেই পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। মন্দিরের পুরনো সেই সংস্কার করে নতুনভাবে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে বলে দেয়া হয়েছে।

ধর্ম উপদেষ্টা এর আগে, রেলভবনে রাজধানীর জোয়ার সাহারা মৌজায় দু’টি মসজিদ ও একটি মন্দিরের জন্য জমি বরাদ্দ প্রদানের দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বরাদ্দপত্র হস্তান্তরের জন্য আয়োজিত অন্ষ্ঠুানে ধর্ম উপদেষ্টা ছাড়াও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. শেখ মইনউদ্দিন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে নগরীর ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এবং...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং তা কঠোরভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আজ ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর করার প্রস্তাব দিয়েছে বেইজিং। আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও...

সর্বশেষ

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চারদিনের চীন সফর শেষে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী...

সংকট কাটায় চট্টগ্রাম ডাক বিভাগে দৈনিক মজুরির শ্রমিক নিয়োগ বন্ধ

জনবল সংকটের সমস্যার সমাধান হওয়ায় ডাক বিভাগের চট্টগ্রাম সার্কেলের...

শি চিন পিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে...