শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

এ বছরেই বিএসসির বহরে যুক্ত হচ্ছে দুই জাহাজ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে। এর একটি আগামী সেপ্টেম্বর এবং অন্যটি নভেম্বরে বিএসসির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন দুটি জাহাজ যুক্ত হলে প্রতিষ্ঠানের পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি (Deadweight Tonnage) বৃদ্ধি পাবে, যা দেশের সমুদ্রবাণিজ্যে বড় ধরনের সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

আজমঙ্গলবার (২৫ আগস্ট) চট্টগ্রামস্থ বিএসসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মাদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) মোহাম্মদ ইউসুফ, সচিব আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাজিয়া পারভীন প্রমুখ।

কমোডর মাহমুদুল মালেক জানান, নিজস্ব অর্থায়নে জাহাজ দুটি ক্রয়ের প্রস্তাব ইতোমধ্যে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সর্বশেষ সভায় অনুমোদিত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে এ দুটি জাহাজ কেনা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারি অর্থায়নে শিগগিরই আরও দুটি বাল্ক ক্যারিয়ার এবং একটি এমআর ট্যাংকার কেনার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বিএসসির বহরে পাঁচটি জাহাজ রয়েছে—তিনটি তেলবাহী ট্যাংকার এবং দুটি সাধারণ পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার। নতুন দুটি জাহাজ যুক্ত হলে মোট জাহাজের সংখ্যা দাঁড়াবে সাতটিতে।

এই বিভাগের সব খবর

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শ্রমজীবী নারীদের নিরাপত্তা, অধিকার রক্ষা এবং সার্বিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। শুক্রবার...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার সাত আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বেলা সোয়া ১টার দিকে নগরীর গন্দ্রপা...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে আসর শেষ করেছে। গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে, শুক্রবার সকালে ৯ম-১২তম স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত...

সর্বশেষ

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...

সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে নবম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে বাংলাদেশ নারী দল ৯ম স্হানে থেকে...

কর্ণফুলী রেজিমেন্ট এ্যাডজুটেন্টের হাটহাজারী কলেজ বিএনসিসি প্লাটুন পরিদর্শন

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্ট, চট্টগ্রামের ১১...

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের চার্টার নাইট, ডিজি টিম...

হাটহাজারীতে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি হেলালের কৃতজ্ঞতা

কৃষকদের ভাগ্য উন্নয়ন ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান...