শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও এক জনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নিশাদুজ্জামানের আদালত এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয় এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. আহসান প্রকাশ ইয়াছিন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম এ এম আজাদ জানান, ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় তানভীর মোহাম্মদ সজীব ও মো. হৃদয়কে মৃত্যুদণ্ড ও প্রত্যেকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

অন্য আসামি মো. আহসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২ মে সকালে নগরের ইপিজেড থানার নিউমুরিং এলাকার শাহীন শাহ টাওয়ারের পাশে একটি ঘর থেকে মাহফুজ রহমানের লাশ উদ্ধার করা হয়। আসামিরা ভিকটিমের হাত-পা বেঁধে মুখে কাপড় গুঁজে পালখিন ও স্কচটেপ মেরে মুখ আটকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে ভিকটিমের গলায় নাইলনের রশি দিয়ে ফাঁস লাগিয়ে দোতলা ভবনের সিঁড়ির গ্রিলের সঙ্গে ঝুলিয়ে রাখে। পুলিশ মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ২০২২ সালের ২৫ জানুয়ারি আসামি বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...