সোমবার, ১৫ জুন ২০২৬

রাউজানে খাজা গরীবে নেওয়াজের ওরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
- Advertisement -
Single page 1st Paragraph

রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর ওরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ২৫ আগস্ট সোমবার বাদে মাগরিব ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে  হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সমাজকর্মী মোহাম্মদ বখতেয়ার উদ্দীন ও তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী, সমাজসেবক, গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি শেখ মোহাম্মদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা মোহাম্মদ সিরাজুদ্দৌলা।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী। বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী,ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে  উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন,  মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর,কবির আহমদ, বদিউল আলম, এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোহাম্মদ আলাউদ্দীন বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের মূল কারণ উঠতি প্রজন্মের মাঝে ইসলামী মূল্যবোধের শিক্ষা যথাযথভাবে দিতে না পারা। আমাদের প্রজন্মকে নৈতিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলা গেলে সমাজ সত্যিকার অর্থেই আলোকিত সমাজ হিসেবে গড়ে উঠবে। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) ওরশ পরিচালনা কমিটির পক্ষ থেকে সমাজসেবক ও শিক্ষানুরাগী শেখ মোহাম্মদ আলাউদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, বিএনপি নেতা মোহাম্মদ নাছিরউদ্দিন, মোহাম্মদ হারুণ ও প্রবাসী মোহাম্মদ এসকান্দরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মাহফিলে  দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...