২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বাজেটের আওতায় চট্টগ্রামের রাউজানে ২৫ টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৩৫১ কেজি কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়েছে। ২৫ আগস্ট সোমবার সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর রাউজানের আয়োজনে পোনা বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ। অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, রাউজান উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জল হোসেন ফাহিম,ওসি (তদন্ত)নিজাম উদ্দিন দেওয়ান। সঞ্চালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোঃ মনিরুল ইসলাম। জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচির আওতায় কার্প জাতীয় মাছের পোনা বিতরণ শেষে রাউজান থানার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
