সোমবার, ১৫ জুন ২০২৬

জামালগঞ্জে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত, আলোচনার কেন্দ্রে ছিল তারেক রহমানের ৩১ দফা রূপকল্প

তাহিরপুর প্রতিনিধি :-
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। শনিবার (২৩আগষ্ট) দুপুরে  উপজেলার রেজিষ্টারি মাঠে অনুষ্ঠিত এ জনসভায় হাজার হাজার জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে মঞ্চ ও প্রাঙ্গণ।
উক্ত সভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক  আলহাজ্ব শফিকুর রহমান এর সভাপতিত্বে, আহবায়ক কমিটির  সম্মানিত সদস্য জুলফিকার আলম ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রোকনের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল  কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সম্মানিত সদস্য, তাহিরপুর উপজেলা পরিষদের (সাবেক) চেয়ারম্যান, সুনামগঞ্জ-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী  আনিসুল হক। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, তা বাস্তবায়নই আমাদের লক্ষ্য। এই ৩১ দফার মাধ্যমে দেশে সুশাসন, জবাবদিহিতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক এস এম রহমত, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম যুগ্ম আহবায়ক রাখাব উদ্দিন, ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক আবুল হুদা, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী আফেন্দি, শামসুজ্জামান ধন মিয়া ও তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হুদা।
আলোচনায় আরও অংশ নেন জামালগঞ্জসহ আরও অনেক  উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় সদস্য বৃন্দ প্রমুখ ।
বক্তারা বলেন, এই জনস্রোত প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়, জনগণ বিএনপির পাশে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  সুনামগঞ্জ ১ আসনে জননেতা আনিসুল হককে এমপি হিসেবে দেখতে চায় তৃণমূল।

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...