রাউজানে ইভটিজিংয়ের দায়ে নাছির উদ্দীন মাসুম (২৫) নামের এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন উপজেলা সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা।
৩১ মে (মঙ্গলবার) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ প্রদান করেন।দন্ডপ্রাপ্ত নাছির উদ্দিন মাছুম পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনৈক নুর মোহাম্মদের কলোনির ভাড়াটিয়া মো. মনিরের ছেলে। তাদের বাড়িতে হাতিয়া জেলায়।১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ জানান, পশ্চিম গুজরা শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার বখাটে যুবক নাছির মাছুম ছাত্রীটিকে নানানভাবে উত্যক্ত করেন। একপর্যায়ে ছাত্রীটির গায়ের উপর সাইকেল তুলে দেন। সংবাদ পেয়ে ছেলেটিকে আটক করলে এসিল্যান্ড ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

