শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বন্দরের নতুন বে-টার্মিনালের নকশা প্রণয়ন চুক্তি সই

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন বে-টার্মিনাল নির্মাণে চূড়ান্ত নকশা প্রণয়নের চুক্তি সই হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে এ চুক্তি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল।

চুক্তিতে সই করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, যৌথ পরামর্শক প্রতিষ্ঠান কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সাল্টিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট হোয়াং কিউ ইয়াং এবং ডি ওয়াই ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থাপনা পরিচালক কিম দায়ে জিন সাব-পরামর্শক প্রতিষ্ঠান সিমবায়োটিক আর্কিটেক্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস এর ম্যানেজিং পার্টনার আবুল বশার মো. শামসুজ্জামান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী মাহমুদুল হোসেইন খান ও নির্বাহী প্রকৌশলী রাফিউল আলম।

বে-টার্মিনালে প্রাথমিকভাবে তিনটি টার্মিনাল নির্মাণ করা হবে। তিনটি টার্মিনালের মোট দৈর্ঘ্য ৩ দশমিক ৫৫ কিলোমিটার। প্রস্তাবিত টার্মিনালে মোট ১৩টি জেটি রাখার প্রস্তাব করা হয়েছে। নকশা প্রণয়ন কাজে ব্যয় হবে ১২৬ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার টাকা এবং সম্পন্ন বে-টার্মিনাল নির্মাণে ব্যয় হবে ২১০ কোটি ডলার।

চুক্তি সই অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, দেশের ক্রমবর্ধমান আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় পুরোটাই সামাল দিচ্ছে চট্টগ্রাম বন্দর। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে গত বছর চট্টগ্রাম বন্দর রেকর্ড ৩২ লাখ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে, যা একক বছর হিসেবে সর্বোচ্চ। ভবিষ্যৎ আন্তর্জাতিক বাণিজ্যের চাহিদাকে মাথায় রেখে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো হচ্ছে প্রতিনিয়ত।

তিনি বলেন, মাতারবাড়ীর পাশাপাশি বে-টার্মিনাল বাংলাদেশের সমুদ্র পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও কার্যকর করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে বে-টার্মিনাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সমুদ্র পরিবহন খাতে সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। পতেঙ্গার...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগাকে (৪২) গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে খুলশীর ওয়্যারলেস...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানী হাট এলাকায়...

সর্বশেষ

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

সুড়ঙ্গপথে পালালো ‘সন্ত্রাসী বগা’, পুলিশের ওপর হামলা

চট্টগ্রাম নগরীর খুলশীতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন...

রাউজানে দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাউজান উপজেলার দুর্বৃত্তের গুলিতে মো. করিম (৩৬) নামে এক...

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...