রবিবার, ২১ জুন ২০২৬

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে ভূটানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপে স্বাগতিক ভূটানকে প্রথম ম্যাচে ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন আলপি আক্তার।

আজ থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুই অর্ধেই ভূটানের মেয়েদের উপর দাপট দেখিয়েছে বাংলাদেশ। একের পর এক আক্রমনে ভূটানের রক্ষনভাগকে ব্যস্ত রেখেছিল অর্পিতা বিশ্বাসের দল।

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অবশ্য ভূটান এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। সোনাম কুয়েনদেনের দূর্বল শট আটকাতে গিয়ে কিছুটা এলোমেলো করে ফেলেছিলেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে বলটি আটকান তিনি।

৩৩ মিনিটে কর্ণার থেকে মোমিতা খাতুনের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ভূটানের এক ডিফেন্ডার। ৪০ মিনিটে উম্মে কুলসুমের জোড়ালো শট কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ভূটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো। তার আগে ডানদিক থেকে মামনি চাকমার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ওয়াংমো। ৪২ মিনিটে সুরভি আকন্দ প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসলে আবারো হতাশ হতে হয় বাংলাদেশকে। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আরিফার ক্রস ডিবক্সের মধ্যে ওয়াংমো এগিয়ে এসে ধরতে ব্যর্থ হলে প্রীতির গায়ে লেগে বল জালে জড়ায় (১-০)।

দ্বিতীয়ার্ধেও আক্রমনাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপি জোড়ালো শটে ব্যবধান দ্বিগুন করেন (২-০)। ৬০ মিনিটে ডানদিক থেকে একটি শট মেঘলা রানী রুখে দিলে ফিরতি বল জালে জড়ান রিনজিন ডেমা (২-১)। ৬৪ মিনিটে কর্ণার থেকে আলপি নিজের দ্বিতীয় গোল করেন (৩-১)।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মেঘলা রানী রায় (গোলরক্ষক), অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), শিউলি রায়, আরিফা আক্তার, ক্রানুচিং মার্মা, মামনি চাকমা, উম্মে কুলসুম, আলপি আক্তার, থুইনু মার্মা, মোসা: মোমিতা খাতুন, সুরভি আকন্দ প্রীতি।

এই বিভাগের সব খবর

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা ও নাহিদা আক্তারের বোলিং নৈপুণ্যে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের তৃতীয় ম্যাচে...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

সর্বশেষ

পাকিস্তানকে হারিয়ে তৃতীয় স্থানে উঠল বাংলাদেশ

ব্যাটার স্বর্ণা আক্তারের ক্যামিও ইনিংস এবং দুই বাঁ-হাতি স্পিনার...

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...