শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

প্রজাতন্ত্রের কর্মচারীদের তথ্য অধিকার আইন জানা গুরুত্বপূর্ণ:সিনিয়র সচিব

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম সালেহ আহমেদ বলেছেন; প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য তথ্য অধিকার আইন জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে, সেই সাথে জনগণের প্রতি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এই আইনের মাধ্যমে সরকারি কর্মচারীগণ দুর্নীতি ও অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নিজ দায়িত্ব পালনে সহায়ক হবে। অপরদিকে তথ্য অধিকার আইন এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ দুটি ভিন্ন আইন যা সরকারি গোপনীয়তা এবং তথ্য প্রকাশের সাথে সম্পর্কিত। তথ্য অধিকার আইন,২০০৯ নাগরিকদের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করে,যেখানে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩, কিছু নির্দিষ্ট সরকারি তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপ করে, যা মূলত জাতীয় নিরাপত্তার স্বার্থে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩ সরকারি সংস্থাগুলোর কার্যক্রমের স্বচ্ছতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা এবং গুপ্তচরবৃত্তি সম্পর্কিত অপরাধগুলির জন্য শাস্তির বিধান রাখা হয়েছে। আইন মুখস্ত করার কোনো বিষয় নয় চর্চায় বিষয় । আর চর্চার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপুর্ন।

আজ (বুধবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের ২০২৫-২৫ অর্থবছরে অনুমোদিত পরিকল্পনা অনুসারে ‘তথ্য অধিকার আইন এবং ঞযব ঙভভরপরধষ ঝবপৎবঃং অপঃ, ১৯২৩’ বিষয়ক ‘’প্রশিক্ষণে’’ সিনিয়র সচিব এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; তথ্য অধিকার আইন, ২০০৯ এর মাধ্যমে জনগণ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য জানার অধিকার লাভ করে। এটি তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিত করার জন্য প্রণীত হয়েছে। এই আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিকরা সরকারের কাছ থেকে তথ্য জানতে চাইতে পারে,তবে কিছু বিশেষ পরিস্থিতিতে কিছু তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয়। এই আইনের মূল উদ্দেশ্য হলো- জনগণের ক্ষমতায়ন, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা,দুর্নীতি হ্রাস করা, গণতন্ত্রের উন্নতি করা।

উল্লেখ্য, তথ্য অধিকার অধ্যাদেশ ২০ অক্টোবর ২০০৮জারি করা হয়। এই অধ্যাদেশই ২৯মার্চ ২০০৯ সালে সংসদে পাস করে একই বছর ১জুলাই ২০০৯ সালে এটি কার্যকর হয়। আঠারোশ নিরানব্বই সাল থেকে ১৯০৫ সাল পর্যন্ত লর্ড কার্জন যখন ভারতবর্ষের ভাইসরয় ছিলেন তখন এই আইন প্রণয়ন করা হয়। বেশ কয়েক-দফা সংশোধিত হয়ে ১৯২৩ সালে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট জারি করা হয় এবং ওই বছরের এপ্রিল মাসের ২ তারিখ থেকে কার্যকর করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪৯ নম্বর অনুচ্ছেদ ও বাংলাদেশ লজ (রিভিশন অ্যান্ড ডিকলারেশন) অ্যাক্ট, ১৯৭৩ অনুসারে ‘ঞযব ঙভভরপরধষ ঝবপৎবঃং অপঃ, ১৯২৩’ প্রচলিত আইন হিসেবে বাংলাদেশ সরকার গ্রহণ করেছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সচিব(প্রশাসন অনুবিভাগ) মো: শরিফুল ইসলাম। দশম গ্রেডের কর্মকর্তাগণের এই প্রশিক্ষনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...