শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

চট্টগ্রামের ডিসি গণশুনানিতে করলেন ২৫টি সমস্যার প্রতিকার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলার সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে ওই ইউনিয়নের প্রত্যন্ত এলাকার সব শ্রেণি পেশার মানুষ উপস্থিত হন।

গণশুনানিতে চারপাশে অসংখ্য নারী-পুরুষ। মধ্যিখানে বসে তাদের কথা শুনছেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এখানে কারো দাবি গ্রাম্য সড়ক, যা চলাচলের অযোগ্য, কারো অভিযোগ এলাকায় বেড়েছে মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপের হার। কেউ বলছেন দীর্ঘদিন ধরে ভোটার আইডি কার্ড না পেয়ে হয়রানি হচ্ছেন তারা, আবার কেউ বলছেন বারবার সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে প্রয়োজনীয় কাজ করতে পারেননি তারা। তাই জেলা প্রশাসক যেন তাদের এসব সমস্যার সমাধান করেন। হলোও তাই, সব শুনে এলাকার ২৫টি সমস্যার সমাধান করার মতো সবকটি কাজ তাৎক্ষণিক শুরুর ব্যবস্থাসহ দপ্তর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিলেন ডিসি ফরিদা খানম। তাৎক্ষণিক প্রতিকারের ব্যবস্থা নেয়ায় উচ্ছ্বসিত হয়ে করতালিতে মেতে উঠলেন উপস্থিত জনতা।

শুনানিকালে প্রধান অতিথি ডিসি বলেন, চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদের মধ্যে বর্তমানে ৩৬টিতে নেই কোনো জনপ্রতিনিধি। এসব এলাকায় সমস্যা বেড়েছে। জনগণ সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু বেশিরভাগ সাধারণ মানুষ ডিসি অফিস পর্যন্ত গিয়ে পৌঁছাতে পারেন না। তাই জনগণের দোড়গোড়ায় এসে তাদেরকে সেবা পৌঁছে দিতে তিনি ইউনিয়ন পর্যায়ে গণগুনানি শুরু করেছেন এবং সরাসরি জনগণের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শুনে তিনি সমাধান করার চেষ্টা করছেন।

তিনি বলেন, জনগণের সমস্যা সমাধান করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। মানুষকে সেবা পেতে দৌড়াতে হবে না, প্রশাসন তাদের দোরগোড়ায় যাবে এটাই আমাদের লক্ষ্য। বলতে গেলে এ আগস্ট মাস আমাদের বিজয়ের মাস। সবাই ঐক্যবদ্ধ থেকে বিজয় ধরে রাখতে হবে। এ ধরনের গণশুনানি কেবল সমস্যা সমাধান নয়, বরং জনগণ ও প্রশাসনের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করেন। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ১০জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ জেলে পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তিনি।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ। এ সময় উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চট্টগ্রামে শুরু হয়েছে চার দিনব্যাপী ১৩তম ডায়াবেটিক মেলা। গতকাল বৃহস্পতিবার...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা....

আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক বিএনপি নেতা মাহবুবের রহমান শামীম বলেছেন, আমাদের...

সর্বশেষ

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে চার দিনব্যাপী ডায়াবেটিক মেলা শুরু

‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখন’ –এই প্রতিপাদ্যকে সামনে...

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে...

আমাদের নতুন প্রজন্মকে বইমুখি করতে হবে

চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের বইমেলার বৃহস্পতিবার তৃতীয় দিনের আলোচনা...

এমপি নুসরাতের বাড়িতে আগুন শর্টসার্কিট থেকে হওয়ার সম্ভাবনা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের...

শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ ২ দিনের রিমান্ডে

চট্টগ্রামের আলোচিত ‘সন্ত্রাসী’ মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের...

বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর...