বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সৈয়দ মইনুদ্দীন মাইজভাণ্ডারী (ক.)’র ওরশ মোবারকে লাখো ভক্তের ঢল

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম ইমাম সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (ক.)-এর ওরশ শরীফে লাখো মানুষের ঢল নেমেছে। সোমবার আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন মাইজভাণ্ডারী।

তিনি বলেন, ‘হুজুর কেবলা হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ আল হাসানী (ক.) ছিলেন শান্তির ইসলামের উজ্জ্বল আলোকবর্তিকা। তিনি শুধু সুফীবাদী আদর্শের প্রচারকই নন, বরং আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, মানবসেবা এবং বিশ্বশান্তি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে তাঁর সক্রিয় উপস্থিতি ও দিকনির্দেশনা মানবতার জন্য অনন্য দিশারি হয়ে যুগ যুগ ধরে ও স্মরণীয় বরণীয় হয়ে থাকবে।’ তিনি বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা, আউলিয়ায়ে কেরামের মাজার, খানকাহ ও দরগায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ সমাজের শান্তি ও সম্প্রীতির জন্য ভয়াবহ হুমকি। আইন-শৃঙ্খলার অবনতি, অর্থনৈতিক সংকট ও নৈতিক অবক্ষয় দেশের ভবিষ্যৎকে বিপন্ন করছে।’ বিশেষ অতিথি ছিলেন মইনীয়া যুব ফোরামের প্রধান উপদেষ্টা শাহজাদা সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন, সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, আনজুমানের মহাসচিব খলিফা শাহ মো. আলগীর খান মাইজভাণ্ডারী ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাড. কাজী মহসীন চৌধুরী প্রমুখ।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...