বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফটিকছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতেও বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য বিভাগের বিভাগীয় প্রধান (আইডিএফ) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুল শহিদ ভূঁঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ছফি উল্লাহ, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আমিনউল্লাহ সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও মৎস্যজীবীরা। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশীয় মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জাটকা নিধন বন্ধ, অভয়াশ্রম সৃষ্টি, নিরাপদ মৎস্য চাষ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারই মাছ উৎপাদন বৃদ্ধির প্রধান উপায়। অনুষ্ঠানের অংশ হিসেবে উপজেলা সদরের একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এবং সফল মাছচাষিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...