সোমবার, ১৫ জুন ২০২৬

ফটিকছড়িতে স্বাস্থ্য সংস্কারের দাবিতে মহাসড়ক অবরোধ ছাত্র জনতার

 ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলন করেছে ছাত্র-জনতা। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা অবরোধ চলার ফলে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে শতশত যানবাহন আটকা পড়ে রোগীবাহী অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে থাকা যাত্রীদের ভোগান্তি হয়।

আন্দোলনকারীরা জানান, ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ দূরবর্তী স্থানে চিকিৎসা নিতে হয়। এছাড়া ওষুধের অভাব, আধুনিক চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং জরুরি সেবার সীমিততা এলাকার মানুষকে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে ফেলেছে। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ১২ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে রয়েছে—চিকিৎসক নিয়োগ বৃদ্ধি, সার্বক্ষণিক জরুরি বিভাগ চালু, পর্যাপ্ত ঔষধ সরবরাহ, ল্যাব সুবিধা উন্নয়ন এবং নতুন যন্ত্রপাতি সংযোজন।

আন্দোলনকারী আকিব হাসান মাহি বলেন, “স্বাস্থ্য বিভাগ কোনো সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে অবরোধ করতে হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অগ্রগতি না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।” অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী ও ফটিকছড়ি থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আলোচনার পর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, “তাদের দাবী যৌক্তিক, তবে জনসাধারণের ভোগান্তি এড়িয়ে আন্দোলন করা উচিত।”

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...