বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রাউজানে দেশীয় তৈরি এলজি ও ধারালো অস্ত্রসহ যুবদল কর্মী গ্রেপ্তার

রাউজান প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে দেশীয় তৈরি এলজি ও ধারলো অস্ত্রসহ মো. সালাউদ্দিন (৪১) নামের যুবদল কর্মীকে গ্রেপ্তার করে রাউজান থানা পুলিশ। ১৮ আগস্ট (সোমবার) দুপুরে তার অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে নিশ্চিত করেন রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া।  গ্রেপ্তার সালাউদ্দিন উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের শহীদুল্লাহ্ কাজীর বাড়ির মৃত আনোয়ার মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাউজান থানার অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. খোরশেদ আলম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে থানাধিন পাহাড়তলী ইউনিয়নের ঊনসত্তর পাড়া গৌরসংকর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।  রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাউজান থানাধিন গৌরসংকর হাটের নারায়ণের দোকানের সম্মুখ হতে সালাউদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করি।

এই সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ১টি বিশেষ কায়দায় প্রস্তুতকৃত ধারালো লম্বা ছোরা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় উক্ত আসামী অস্ত্র প্রদর্শন করে পাহাড়তলী এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধ সংঘটন করে আসছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গ্রেপ্তারকৃত সালাউদ্দিন দীর্ঘ কয়েক বছর প্রবাসে ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে ফিরে স্থানীয় যুবদলের রাজনীতির সাথে সক্রিয় হয়ে উঠেন। প্রায়সময় মাদকাসক্ত হয়ে নানাজনকে হুমকি-ধমকি ও গালিগালাজ করতেন।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...