শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

সিএমপি কমিশনারের গোপন বার্তা ফাঁস: কনস্টেবল অমি দাশ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের দেওয়া ওয়াকিটকির বার্তা ফাঁসের অভিযোগে অমি দাশ নামে এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া কনস্টেবল অমি দাশ সিএমপির টেলিকম ইউনিটে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি খুলশী থানায় প্রেষণে দায়িত্ব পালন করছিলেন। অমি দাশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। তিনি রাজিব দাশের ছেলে।

পুলিশ জানায়, ১২ আগস্ট রাতে কমিশনার মাঠে মোতায়েন কর্মকর্তাদের উদ্দেশে ওয়াকিটকিতে নির্দেশ দেন, যেখানে তিনি লাইভ অ্যামুনিশন ব্যবহারের পাশাপাশি অস্ত্র বা ধারালো কিছু দেখামাত্র গুলি চালানোর কথা বলেন। এই বার্তার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনের ভেতরে উদ্বেগের সৃষ্টি করে এবং তদন্তে বেরিয়ে আসে যে বার্তাটি ফাঁসের সঙ্গে কনস্টেবল অমি দাশ জড়িত।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম বলেন, “অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করে গোপন বার্তা বাইরে ছড়িয়ে দেওয়াটা গুরুতর অপরাধ। তদন্ত শেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...