সোমবার, ১৫ জুন ২০২৬

রাউজানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাউজানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, রাউজানের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল  আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালী ও সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান।

সকালে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তোফাজ্জল হোসেন ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের ক্ষেত্র সহকারী মোঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুম কবির, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ জয়িতা বসু, ওসি (তদন্ত)নিজাম উদ্দিন দেওয়ান। মৎস্যচাষী ও ডিম সংগ্রহকারীদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন, দেবজিৎ বড়ুয়া, মো: মোস্তাক উদ্দিন, রোসাঙ্গীর আলম, চিন্ময় বৈদ্য, মো: বখতিয়ার প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে কার্পজাতীয় মাছের সেরা ডিম সংগ্রহকারী হিসেবে রায়হান উদ্দিন, সেরা পোনামাছ উৎপাদনকারী হিসেবে চিন্ময় বৈদ্য ও সেরা বড়মাছ উৎপাদনকারী হিসেবে মো: জাকির হোসেনকে সন্মাননা প্রদান করা হয়।

এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। এই নদীর জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া বেকারত্ব দূরীকরণে মাছচাষে তরুণরা যাতে আগ্রহী হয় সেই বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...