শনিবার, ২০ জুন ২০২৬

বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক। এদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে বারবার তার জীবন বিপন্নের আশঙ্কা ছিল। কিন্তু তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন।

রবিবার (১৭ আগস্ট) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে বিএনপি চেয়ারপার্সন, বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাবেক ছাত্রদল ফোরাম চট্টগ্রাম কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা আয়োজিত মিলাদ, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

১৯৯১ থেকে ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়ার শাসনামল দেশ স্বাধীনের পর সব চেয়ে সফল উল্লেখ করে মেয়র বলেন, ১৯৮৬-৮৮ সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন ভূমিকার কারণে জনগণ বিএনপিকে ১৯৯১ সালে ক্ষমতায় বসিয়েছে। বেগম খালেদা জিয়ার ১৯৯১-৯৬ সালের শাসনামল দেশ স্বাধীনের পর সবচেয়ে সফল শাসনামল ছিল।

মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিম এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, প্রেসক্লাবের সদস্য সচিব ও সিডিএ এর বোর্ড সদস্য জাহিদুল করিম কচি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক এম এ আজিজ।

এই বিভাগের সব খবর

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সর্বশেষ

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...