রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণ প্রজন্মকে যুক্তি, বিবেক ও সচেতনতার আলোয় আলোকিত করে। বিতর্কের মাধ্যমে গড়ে তোলা সম্ভব যুক্তিবাদী, দায়িত্বশীল ও আলোকিত সমাজ।”

রোববার (১৭ আগস্ট) বিকালে  টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, “আমাদের মেয়েরা আজ প্রমাণ করেছে, জ্ঞানের আলো ও যুক্তির শক্তিতেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো যায়। বিতর্ক তরুণ প্রজন্মকে আলোকিত সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করে।”

সভায় তিনি বিশেষভাবে অভিনন্দন জানান অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ডিবেট টিমকে। সম্প্রতি নারী নির্যাতন ও যৌন হয়রানি প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী তিন শিক্ষার্থীকে মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে ১৫ হাজার টাকা পুরস্কার প্রদান করেন।

এসময় সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব (বেলাল), শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দীন আনোয়ারী ও নিগার সুলতানা, অভিভাবক প্রতিনিধি মো. আবদুল মালেক, প্রবাল রক্ষিত, রাশেদা আক্তার এবং শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ আলী (মিঠু)।

সভায় শিক্ষক-কর্মচারী নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, নতুন বিজ্ঞান ল্যাব ও শ্রেণিকক্ষ নির্মাণ, শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং কলেজ ভবনের পাশে স্থাপিত দোকান ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...