সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী অদ্বৈত মহাপ্রভুর মন্দিরের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন, অন্ত বর্তী কালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আ.ফ.ম.খালিদ হোসাইন। শুক্রবার (১৫ আগষ্ট)সকালে উপজেলার স্বচ্ছ জলের নদী যাদুকাটার তীরে অবস্থিত শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভুর মন্দিরের প্রাঙ্গণে পৌঁছান এবং নির্মাণকাজ ঘুরে দেখেন। এসময় তিনি নির্মাণের অগ্রগতি, স্থাপত্য পরিকল্পনা এবং সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন। পরিদর্শনকালে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দে-শে সাম্প্রদায়িক দাঙ্গার কোনোও সুযোগ নাই,। সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে সরকারের পাশাপাশি সকল বাহিনী ইতিমধ্যে প্রস্তুত নিচ্ছে।
তিনি আরও বলেন আমরা অল্প সময় আছি, আরো সময় পেলে আরো কাজ করতে পারতাম। আমরা দ্রুত নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নিজের ঠিকানায় চলে যাবো। তিনি আরও বলেন, মন্দির কমপ্লেক্সেের বাকি উন্নয়ন কাজ ও পর্যায় ক্রমে করা হবে। যাতে আগত ভক্ত গণ তাদের নিজ নিজ ধর্মীয় কার্যাদি সুন্দর ভাবে করতে পারেন। মন্দির শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সরকারের পক্ষ থেকে ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।” এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মো ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হোসেন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:মেহেদী হাসান মানিক,শ্রী শ্রী অদ্বৈত মন্দির কমিটির সাঃ সম্পাদক অদ্বৈত রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

