শনিবার, ২০ জুন ২০২৬

১০ লাখ গাছ লাগিয়ে গ্রিন চট্টগ্রাম গড়বো : চসিক মেয়র

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পরিবেশ রক্ষায় নগরীতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি ঘোষণা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামকে ক্লিন ও গ্রিন নগরী হিসেবে গড়ে তোলা হবে। শিশুদের জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ নিশ্চিত করতে হবে।

বুধবার (১৩ আগস্ট) নগরীর লালদিঘী মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষমেলা’২০২৫- এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ সব কথা বলেন।

মেলায় ৬১ টি স্টলে মিলছে রঙ-বেরঙের গাছ। আগামী ১৯ আগস্ট সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপ্তি হবে।

মেলায় আগত শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘গাছ আমাদের পরম বন্ধু।

সালোক-সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন দিয়ে ও কার্বন-ডাই অক্সাইড শোষণ করে গাছ আমাদের বেঁচে থাকার পথ সুগম করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ- যতদিন গাছ বেঁচে থাকবে, ততদিন আমলনামায় সওয়াব লেখা হবে। শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার গুরুত্বারোপ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান মেয়র।

মেয়র স্মৃতিচারণ করে বলেন, এক সময় বাংলাদেশ ছিল বনভূমি ও সবুজ গাছে ভরপুর। কিন্তু অনিয়ন্ত্রিত দখল, পাহাড় উজাড় ও বন ধ্বংসের কারণে সবুজ আচ্ছাদন কমে গেছে।

তাই সবাইকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে অংশ নিতে হবে। শিশুদের জন্য স্বাস্থ্যকর, পরিচ্ছন্ন ও সবুজ নগর পরিবেশ তৈরিতে সম্মিলিত উদ্যোগের ওপর জোর দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র ডা. শাহাদাত আরও বলেন, ‘ময়লা জানালা বা রাস্তার বাইরে ফেলার পরিবর্তে ঝুড়িতে ফেলতে হবে, এতে নালা ভরাট হবে না এবং পরিবেশ সুরক্ষিত থাকবে। ঘুমাতে যাওয়ার আগে ও সকালে দাঁত ব্রাশ করা, সকালের নাস্তা খাওয়া শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। শিক্ষার্থীরা সততার সঙ্গে কাজ করতে এবং বিপদে থাকা বন্ধুর পাশে দাঁড়াতে শিখবে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চসিক সচিব আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধানবৃন্দএবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এই বিভাগের সব খবর

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৫২টি ফিরতি ফ্লাইটে...

সর্বশেষ

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা...