শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

ফটিকছড়িতে দুই শিক্ষককে মারধরের অভিযোগে এক ব্যক্তি আটক

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

‎চট্টগ্রামের ফটিকছড়িতে ক্লাস চলাকালীন সময়ে স্কুলে প্রবেশ করে দুই শিক্ষককে ইট দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগে প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রাশেদুল আবেদীন মাহমুদ চৌধুরীকে (৫০) আটক করছে পুলিশ। ‎মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩ টায় হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ঘটনা ঘটে।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ রাশেদ চৌধুরী স্কুলে ঢুকে অফিস কক্ষে সিনিয়র শিক্ষক রতন কান্তি চৌধুরীকে ইট দিয়ে আঘাত করেন। প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাঁধা দিতে গেলে তাকেও উপর্যুপরি আঘাত করতে থাকেন তিনি। পরে শিক্ষার্থীরা এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

‎প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বলেন, “অফিস কক্ষে প্রবেশ করে রতন স্যারকে আঘাত করে। আমি বাঁধা দিলে আমাকেও পেটাতে থাকে। পরে শিক্ষার্থীরা এসে আমাদের উদ্ধার করে। এই ঘটনায় আমি হতবম্ব।”

‎ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।” ‎ ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী জানান,” খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই শিক্ষককে উদ্ধার ও অভিযুক্তকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।”

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ কৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার মেখল...

সর্বশেষ

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...

ড. ইউনূসের প্রতিষ্ঠানকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত সংস্থা গ্রামীণ...

চট্টগ্রাম বন্দর থেকে পণ্যবাহী কন্টেইনার গায়েবের ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রাম বন্দর থেকে সাভারের রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান গোল্ড স্টার...