শনিবার, ৩ অক্টোবর ২০২৬

বিএনপিকে নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির রাজনীতি নিয়ে পরিকল্পিতভাবে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘একটা কথা সব সময় বলা হয়-যত দোষ নন্দ ঘোষ। দেশে যতকিছু খারাপ তার সবই বিএনপির ওপর চাপিয়ে দেওয়া হয়। এগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়। কারণ, বিএনপি সামনের দিনের সম্ভাব্য সারথি এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার যোগ্য দল। তাই তাকে খাটো করার জন্যই এসব অপপ্রচার।’

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজস্ব সংগ্রামের ফলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন আয়োজন করা। এ বিষয়ে দলের সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

দেশবাসীর  জন্য  একটি সুন্দর ভবিষ্যৎ গঠনের আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমাদের সংগ্রামের কথাগুলো মনে রেখেই আসুন আমরা সবাই মিলে এই দুঃখ কষ্টগুলো কাটিয়ে একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখি। আমার ছোট ভাই-বোনের মুখে হাসি ফোটাই, একটি সুন্দর সমাজ গড়ে তুলি। অন্যথায় আমাদের এত চেষ্টা, সংগ্রাম ও রক্তপাত সব বৃথা হয়ে যাবে।’

যুবসমাজের ভূমিকা নিয়ে তিনি বলেন, ‘একটি সচেতন যুবসমাজ সবকিছু বদলে দিতে পারে এবং অতীতেও দিয়েছে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসককে তারা বিদায় করেছে। আমাদের হাতে এখন একটি চমৎকার ভিত্তি রয়েছে, যা কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিতে হবে- যেমনটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাত্র তিন বছরের মধ্যেই করে দেখিয়েছিলেন।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এই বিভাগের সব খবর

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, উৎপাদনশীলতা বাড়াতে গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি ভোক্তার পরিবর্তিত চাহিদা বুঝে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। বিশ্ববাজারে...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদন...

সর্বশেষ

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের শীর্ষস্থানীয় অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর প্রধান সম্পাদক...

উৎপাদনশীলতা বাড়াতে ভোক্তার চাহিদা বুঝে প্রস্তুতি নিতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন,...

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৭৬

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও...

ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ অভিযান...

শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে দিয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান...

বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

ময়মনসিংহ নগরীতে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে শিশুসহ সিএনজিচালিত...