বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা ও মানববন্ধন

নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম)
- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাউজান প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার, ১১ আগস্ট বিকালে রাউজান জলিল নগরে রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা শেষে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচীতে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। এতে সভাপতিত্ব করেন রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক এসএম ইউসূফ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রমজান আলী, সহ-সভাপতি সাহেদুর রহমান মোরশেদ, সাবেক সহ-সভাপতি জিয়াউর রহমান, সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি যীশু সেন, সাবেক যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন হাবিবী, যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আবিদ মাহমুদ, দপ্তর সম্পাদক রতন বড়ুয়া, এয়াছিন শাহ পাবলিক কলেজের শিক্ষক ইয়ার মোহাম্মদ, প্রবাসী মো. হারুন, সংবাদকর্মী মোহাম্মদ জুয়েল সিকদার, মিলন বৈদ্য, সঞ্জয় বড়ুয়া, চবি শিক্ষার্থী সানজিদা শারমিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে জড়িতদের আইনী প্রক্রিয়ায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্নস্থানে সাংবাদিক নির্যাতনের ঘটনার উদ্বেগ প্রকাশ করে ঘটনার সাথে জড়িক সকল অপরাধীকে আইনের আওতায় আনার আহবান জানান।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...