সোমবার ১১ আগস্ট রামগড় উপজেলার দক্ষিণ লামকুপাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালু উত্তোলনের ঘটনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাটি ও বালু পরিবহণে নিয়োজিত ট্রাক মালিক মো. জালাল পিতা মৃত দুলা মিয়া কে “পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫” অনুযায়ী ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন রামগড় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন। তিনি বলেন, “পাহাড় কর্তন ও বালু উত্তোলন রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

