বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফটিকছড়ি প্রতিনিধি:
- Advertisement -
Single page 1st Paragraph

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা এবং সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রামের ফটিকছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব।

শনিবার (৯ আগস্ট) দুপুর ৩টায় ফটিকছড়ি সদর বাসস্ট্যান্ডের মুক্তিযোদ্ধা চত্বরে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন সাংবাদিক, শিক্ষক,রাজনীতিবিদ, শিক্ষার্থী ও সচেতন সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী,সাধারন সম্পাদক সোলাইমান আকাশ,সিনিয়র সাংবাদিক আবু মুছা জীবন, সহ-সভাপতি ইকবাল হোসেন মঞ্জু,গাউসিয়া কমিটি ফটিকছড়ি থানা শাখার সভাপতি আবু তাহের আল কাদেরী ও সাধারণ সম্পাদক মাছউদ আল কাদেরী, বিবিরহাট বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, মাধ্যমিক শিক্ষক নেতা রতন কুমার চৌধুরী, প্রাথমিক শিক্ষক নেতা হিল্লোল দাশ, এডভোকেট এ কে করিম, পেশাজীবি নেতা আবু শোয়াইব, সাবেক ছাত্রনেতা শাহ জালাল চৌধুরী, ইসলামী ফ্রন্টের ফটিকছড়ি শাখার সভাপতি হাবিবুল ইসলাম ভুইয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না, আব্দুল্লাহ্ আল মামুন, তানবীর চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সালাহউদ্দিন জিকু, মো. জীপন উদ্দিন, রফিকুল ইসলাম, মো. সেলিম, কামরুল হাসান সবুজ, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, নুরুল আবসার নূরী, আখতারুজ্জামান রুবেল, সাবেক ইউপি সদস্য জসিম উদ্দিন, নাজমুল তারেক,মোহাম্মদ নেজাম উদ্দিন বেলাল রেজা, এরশাদ কাজল, জামায়াত নেতা এরশাদ উল্লাহ্, আখতারুজ্জামান রুবেল, ছাত্রদল নেতা মো. মানিক প্রমুখ।

মানববন্ধন শেষে বাসস্ট্যান্ডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে পুনরায় প্রেসক্লাব চত্বরে শেষ হয়। বক্তারা বলেন, সারাদেশে ধারাবাহিকভাবে সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এসব ঘটনা বেড়েই চলেছে। তারা দ্রুত তুহিন হত্যার বিচার সম্পন্ন ও দোষীদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় সারা দেশে একযোগে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

এই বিভাগের সব খবর

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা অর্জন করে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। মন্ত্রী আজ সকালে রাজশাহী জেলার...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দ্রুত শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন...

সর্বশেষ

সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মানুষকে সেবা দিয়ে, জনগণের আস্থা...

বিশ্ব স্ট্রোক দিবস আজ : লক্ষণ জেনে দ্রুত চিকিৎসা নিলে বাঁচতে পারে অসংখ্য প্রাণ

বিশ্ব স্ট্রোক দিবস আজ। স্ট্রোক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের...

মানবতাবিরোধী অপরাধে মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী...

জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত টয়োটার মোতোমাচি...

মাদারবাড়িতে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানা এলাকার একটি বাসা থেকে নুর...

২৭২ রানে অলআউট বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম...