সোমবার, ১৫ জুন ২০২৬

সরকারের উদ্যোগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ও আন্তরিক প্রচেষ্টায় আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ৭২ ঘণ্টার দেশব্যাপী পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

আজ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক আয়োজিত ঢাকার আবদুল গণি রোডে বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন মালিক সমিতির সাথে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সড়ক ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আগামী সবোর্চ্চ ৬০ দিনের মধ্যে বিভিন্ন অংশীজনের মতামত গ্রহণ পূর্বক আন্ত:মন্ত্রণালয় সভা আয়োজন করে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশোধনীর খসড়া প্রস্তুত করা হবে।

উপদেষ্টা আরো বলেন, ইকোনমিক লাইফ উত্তীর্ণ মোটরযান সড়ক থেকে প্রত্যাহারের সময়ে মালিক এবং শ্রমিক যাতে ক্ষতিগ্রস্ত না হন সে বিষয়ে সরকার আন্তরিক।  নতুন মোটরযান ক্রয়ের নিমিত্তে অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জাপানি ও ইউরোপীয় রিকন্ডিশন্ড বাণিজ্যিক যানবাহন আমদানির ক্ষেত্রে ব্যয় সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় রেখে বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা উল্লেখ করে  সড়ক উপদেষ্টা আরও বলেন, সড়ক দুর্ঘটনায় কবলিত মোটরযানের মালিক ও চালকের বিষয়ে বাস্তব পরিস্থিতি বিবেচনা পূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগ, বিআরটিএ, পুলিশ ও মালিক-শ্রমিক সমিতির প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হবে।

বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত ই-লাইসেন্স সর্বক্ষেত্রে বৈধ বলে বিবেচিত হবে জানিয়ে  উপদেষ্টা বলেন, স্মার্ট ড্রাইভিং লাইসেন্স দ্রুততার সাথে সরবরাহের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

এসময় উপদেষ্টা আরও বলেন, বাণিজ্যিক যানবাহনের ওপর আরোপিত অগ্রিম আয়কর এর বিধান পরিবর্তন করে প্রিজাম্পটিভ ট্যাক্স হিসেবে সিদ্ধান্ত জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য জাতীয় রাজস্ব বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও সড়ক উপদেষ্টা দুর্ঘটনায় কবলিত পরিবহন শ্রমিকদের চিকিৎসার ব্যাপারে বিশেষায়িত হাসপাতাল স্থাপনের জন্য স্বাস্থ্য সচিবকে পদক্ষেপ নিতে বলেন এবং সড়ক পরিবহন শ্রমিক কল্যাণ তহবিল আইন, ২০০৫ সক্রিয়ভাবে চালু করার জন্য বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানান, সরকারকে জিম্মি করে দাবি আদায় করা পরিবহন শ্রমিক-মালিকদের উদ্দেশ্য নয়।

সরকারের সব আইনানুগ সিদ্ধান্তের সাথে সহায়ক শক্তি হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, সরকারের উদ্যোগে পরিবহন শ্রমিক-মালিক সমিতির সকলে সর্বসম্মত হয়ে ধর্মঘট প্রত্যাহার করছি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খানের সভাপতিত্বে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন, সড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক,  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...