বুধবার, ২২ জুলাই ২০২৬

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত রামগড় চা বাগানের সুমেন ত্রিপুরা

শ্যামল রুদ্র, রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

“গুণগত শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করার মাধ্যমে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বদ্ধপরিকর”— এই প্রতিপাদ্যে ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম বাংলাদেশ (টিএসএফ.বিডি) ফটিকছড়ি উপজেলা শাখার প্রথম দ্বি-বার্ষিক কাউন্সিল, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

 

সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বালিধন ত্রিপুরা পাড়া ব্র্যাক স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা টিএসএফ সভাপতি নিখিল বিকাশ ত্রিপুরা। প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন, রাঙ্গামাটি পার্বত্য জেলা সভাপতি বিদ্যুৎ শংকর ত্রিপুরা। উদ্বোধন করেন টিএসএফ.বিডি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সীমা ত্রিপুরা। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা এবং গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ফুল কুমার ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বাংলাদেশ আদিবাসী ফোরাম, চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি উষা ত্রিপুরা, সমন্বয়কারী জুনিয়া ত্রিপুরা, যুগ্ম আহ্বায়ক কমল ত্রিপুরা, হেলিন ত্রিপুরা, সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, উপামোহন ত্রিপুরা, সভাপতি ত্রিপুরা শ্রমিক সংসদ, চট্টগ্রাম মহানগর শাখা এবং সুরেশ বরন ত্রিপুরা, সাবেক সভাপতি চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরাম।

দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অটুল ত্রিপুরার সঞ্চালনায় ২০২৫-২০২৬ মেয়াদের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন দিপন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক রুবেল ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রামগড় চা বাগানের ত্রিপুরা ছাত্রছাত্রীদের আস্থাভাজন সুমেন ত্রিপুরা। তাঁর এই নির্বাচনে রামগড় চা বাগানসহ স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক টিটু ত্রিপুরা।

এই বিভাগের সব খবর

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ চট্টগ্রাম গড়ে তুলতে হলে পরিবর্তন শুরু করতে হবে নিজের ঘর থেকেই।...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে সব ইউনিটকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিটন...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ডিপফেক, ভুয়া তথ্য (ডিসইনফরমেশন), মিথ্যাচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর...

সর্বশেষ

পরিবর্তন শুরু করতে হবে ঘর থেকেই : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন,...

নগরে মাদক-কিশোর গ্যাং দমনে আরো কঠোর হওয়ার নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম মহানগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে চুরি, ছিনতাই,...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে: মুক্তাদির

বাংলাদেশের অর্থনীতিতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির...

মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি, কমেছে গ্যাসের সরবরাহ

মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫...

রাঙ্গামাটিতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

জেলার রাজস্থলী উপজেলায় আজ পাহাড় ধস ও বন্যা উপদ্রুত...